1. হ্যাকিং কি এবং হ্যাকিং কাকে বলে ?
হ্যাকিং হচ্ছে কতগুলো টেকনিক যার মাধ্যমে আমরা কোন কিছুকে না বলে এক্সেস করতে পারি। মানে ইউজার জানতেও পারবে না যে আমি কি করতে চাইছি কিন্তু আমি করতে পারবো। যেমন ধরুন আপনি ফেসবুক ব্যবহার করছেন আমি আপনাকে বলব না যে আমি আপনার ফেসবুকে অ্যাক্সেস নিচ্ছি কিন্তু আমি আপনার ফেসবুক এক্সেস করে আপনার হয়তো ইউজার নেম টা চেঞ্জ করে দিলাম এটাকেই বলে হ্যাকিং। আর যে এই নোংরা কাজটা করে তাকে বলা হয় হ্যাকার । অবশ্য সবসময় নোংরা কাজে বলা যাবে না কারণ এর মাধ্যমে অনেক কিছু আমরা সুরক্ষিত করতে পারি। আর আমাদের এই বইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আমাদের নেটওয়ার্কের সুরক্ষিত করতে পারি। আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের ইন্টারনেট ভাইরাস থেকে বাঁচতে পারে। কিন্তু মূলত এই বইটিতে আমি ওয়েব এপ্লিকেশন হ্যাকিং সম্বন্ধে আলোচনা করব। কিভাবে ওয়েব সাইটে হ্যাক করা যায় ওয়েবসাইট কিভাবে হ্যাক হয় এবং ওয়েবসাইট কিভাবে সুরক্ষিত করবেন এইসব বিষয় নিয়েই এই আমি আলোচনা করব ।
আচ্ছা ওয়েবঅ্যাপ্লিকেশনকথা যখন উঠে গেল আমরা কি জানি ওয়েবঅ্যাপ্লিকেশন কি তাহলে জেনে নেয়া যাক ওয়েবসাইট কি ?
ওয়েব এপ্লিকেশন গুলোকে আমরা অ্যাপের মতো ভাবতে পারি, যেগুলো হচ্ছে একচুয়ালি এক একটা ওয়েবসাইট। একটা উদাহরণ না দিলে হয়তো বোঝা যাবে না তাই উদাহরণস্বরূপ ভাবতে পারেন যেমন facebook.com , netflix.com, amazon.in ইত্যাদি।
তাহলে আমরা এতক্ষন ওয়েপ এপ্লিকেশন সম্বন্ধে একটু ধারণা পেয়েছি। তাহলে পরের চ্যাপ্টার যাওয়া যাক যে আমরা হ্যাকিং কেন করব ? আমাদের হ্যাকিং এর উদ্দেশ্য কি?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন